মালদা

বাইক আরোহী ও মারুতি গাড়ির সংঘর্ষ। ঘটনায় মৃত এক, আহত এক

বুধবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার অন্তর্গত চৌরঙ্গী মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে, মৃত ওই বাইক আরোহীর নাম লুতফর রহমান। ঘটনায় আহত অপর এক ব্যাক্তির নাম অহেতুল্লা সেখ। তাদের দুইজনের বাড়ি কালিয়াচকের জয়েনপুর এলাকায়। 

        পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে তারা মালদা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মারে। তখনই ঘটনাস্থলে মৃত্যু হয় লুতফর রহমানের। এবছর তিনি প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছিলেন। ঘটনায় আহত তার বন্ধু অহেতুল্লা সেখকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।